এ কথা স্মরণে রাখা কেন গো কঠিন | e kotha smorone rakha keno go kothin Getting your Trinity Audio player ready... এ কথা স্মরণে রাখা কেন গো কঠিনতুমি আছ সব চেয়ে, আছ নিশিদিন,আছ প্রতি ক্ষণে–আছ দূরে, আছ কাছে,যাহা-কিছু আছে, তুমি আছ ব’লে আছে।যেমনি প্রবেশ আমি করি লোকালয়ে,যখনি মানুষ আসে স্তুতিনিন্দা লয়ে–লয়ে রাগ, লয়ে দ্বেষ, লয়ে গর্ব তারঅমনি সংসার ধরে পর্বত-আকারআবরিয়া ঊর্ধ্বলোক; তরঙ্গিয়া উঠেলাভজয় লোভক্ষোভ; নরের মুকুটেযে হীরক জ্বলে তারি আলোক-ঝলকেঅন্য আলো নাহি হেরি দ্যুলোকে ভূলোকে।মানুষ সম্মুখে এলে কেন সেই ক্ষণেতোমার সম্মুখে আছি নাহি পড়ে মনে?– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 140