প্রণয়প্রশ্ন | pronoyproshno Getting your Trinity Audio player ready... এ কি তবে সবই সত্য হে আমার চিরভক্ত?আমার চোখের বিজুলি-উজল আলোকেহৃদয়ে তোমার ঝঞ্ঝার মেঘ ঝলকে, এ কি সত্য? আমার মধুর অধর, বধূর নবলাজসম রক্ত, হে আমার চিরভক্ত, এ কি সত্য? চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি?চরণে আমার বীণাঝংকার বাজে কি? এ কি সত্য?নিশির শিশির ঝরে কি আমারে হেরিয়া?প্রভাত-আলোকে পুলক আমারে ঘেরিয়া, এ কি সত্য? তপ্তকপোলপরশে অধীর সমীর মদিরমত্ত, হে আমার চিরভক্ত, এ কি সত্য? কালো কেশপাশে দিবস লুকায়ে আঁধারে,মরণবাঁধন মোর দুই ভুজে বাঁধা রে, এ কি সত্য?ভুবন মিলায়ে মোর অঞ্চলখানিতে,বিশ্ব নীরব মোর কণ্ঠের বাণীতে, এ কি সত্য? ত্রিভুবন লয়ে শুধু আমি আছি, আছে মোর অনুরক্ত, হে আমার চিরভক্ত, এ কি সত্য? তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়াজগতে জগতে ফিরিতেছিল কি জাগিয়া? এ কি সত্য?আমার বচনে নয়নে অধরে অলকেচিরজনমের বিরাম লভিলে পলকে, এ কি সত্য? মোর সুকুমার ললাটফলকে লেখা অসীমের তত্ত্ব, হে আমার চিরভক্ত, এ কি সত্য?– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 135