উদয়াস্ত | Udoyasto Getting your Trinity Audio player ready... সূর্যের উদয় সহসা সমস্ত নদীচমকিত ক’রে ফেলে- অকস্মাৎ দ্যাখা দিয়ে-চ’লে যায়; হাড়ের ভিতরে মেঘেদেরঅন্ধকার; স্তম্ভিত বন্ধুর মতো ভোরএইখানে সাধু রাত্রির হাত ধ’রেতাকে শ্রেয়তর চালানির মূল জেনেনিখিলের- মৃত মাংসের স্তুপচারিদিকে; তার মাঝে ধন্বন্তরি, কালনেমিকিছু চায়;দুস্তর চাদর গায়ে অন্ধ বাতাসের।সূর্য তবু- সূর্য যেন জ্যোতিপ্রতিবিম্ব রেখে গেছে তরবারে- ভাঁড়ের হৃদয়ে,ধর্মোশোকের মনে। করজোড়ে ভাবে তারা;ঝলিছে সারস শব ঢেরবৈতরনী তরঙ্গের দিকে ভেসে যেতে- যেতেলোকোত্তর সূর্যের আমোদে।-জীবনানন্দ দাশ Post Views: 131