জীবন কি নীরক্ত সম্রাট এক সুধাখোর: কুট ব্যবসায়ী নীল পাশ্বচরগুলো তার মৃত্যুর উৎসব? মানুষের তরে তবে কোন পথ: কোন অন্তরীক্ষে তারে নিয়ে যাবে আসন্ন সময়? সেইখানে বালুঘড়ি, বলো, তবে স্তব্ধতার মতো: একদিন বাতাসের সাথে ঢের ধ্বনিবিনিময় করেছিলো;- তারপর হ’য়ে গেছে আঁখিহীন চুুপ। প্রান্তরের শুষ্ক ঘাসে যে সবুজ বাতাসের আশা একদিন বলেছিলো আবার করিবো আমি অমৃত সঞ্চয়- শত-শত মেঘশাবকের আঁখিতারকাও পেলো যেন ভয় শান্তি, শান্তি- উত্তেজিত শপথের উৎসারণ প্লীহা ঘিরে থাকে না সতত, বালুঘড়ি. হ’য়ে থাকে চিরদিন স্তব্ধতার মতো।