ARTPOET.IN

ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির | khanotoburir didishashurir

Getting your Trinity Audio player ready...

ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির

  পাঁচ বোন থাকে কাল্‌নায়,

শাড়িগুলো তারা উনুনে বিছায়,

  হাঁড়িগুলো রাখে আল্‌নায়।

কোনো দোষ পাছে ধরে নিন্দুকে

নিজে থাকে তারা লোহাসিন্দুকে,

টাকাকড়িগুলো হাওয়া খাবে ব’লে

     রেখে দেয় খোলা জাল্‌নায়–

নুন দিয়ে তারা ছাঁচিপান সাজে,

     চুন দেয় তারা ডাল্‌নায়।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top