ঐশ্বর্য | oishorjo Getting your Trinity Audio player ready... ক্ষুদ্র এই তৃণদল ব্রহ্মান্ডের মাঝেসরল মাহাত্ম্য লয়ে সহজে বিরাজে।পূরবের নবসূর্য, নিশীথের শশী,তৃণটি তাদেরি সাথে একাসনে বসি।আমার এ গান এও জগতের গানেমিশে যায় নিখিলের মর্মমাঝখানে;শ্রাবণের ধারাপাত, বনের মর্মরসকলের মাঝে তার আপনার ঘর।কিন্তু, হে বিলাসী, তব ঐশ্বর্যের ভারক্ষুদ্র রুদ্ধদ্বারে শুধু একাকী তোমার।নাহি পড়ে সূর্যালোক, নাহি চাহে চাঁদ,নাহি তাহে নিখিলের নিত্য আশীর্বাদ।সম্মুখে দাঁড়ালে মৃত্যু মুহূর্তেই হায়পাংশুপান্ডু শীর্ণম্লান মিথ্যা হয়ে যায়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 96