করুণ-রস | Korun Ros Getting your Trinity Audio player ready... সুন্দর নদের তীরে হেরিনু সুন্দরীবামারে মলিন-মুখী,শরদের শশীরাহুর তরাসে যেন!সে বিরলে বসি,মৃদে কাঁদে সুবদনা;ঝরঝরে ঝরি,গলে অশ্রু-বিন্দু,যেন মুক্তা-ফল খসি!সে নদের স্রোতঃ অশ্রু পরশন করি,ভাসে,ফুল্ল কমলের স্বর্ণকান্তি ধরি,মধুলোভী মধুকরে মধুরসে রসিগন্ধামোদী গন্ধবহে সুগন্ধ প্রদানী।না পারি বুঝিতে মায়া,চাহিনু চঞ্চলেচৌদিকে;বিজন দেশ;হৈল দেব-বাণী;—”কবিতা-রসের স্রোতঃ এ নদের ছলে;করুণা বামার নাম—রস-কুলে রাণী;সেই ধন্য,বশ সতী যার তপোবলে!”-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 154