ভাষা | Bhasha Getting your Trinity Audio player ready... মূঢ় সে, পণ্ডিতগণে তাহে নাহি গণি,কহে যে, রূপসী তুমি নহ, লো সুন্দরিভাষা!—শত ধিক্ তারে! ভুলে সে কি করি,শকুন্তলা তুমি, তব মেনকা জননী ?রূপ-হীনা দুহিতা কি, মা যার অপ্সরী ?—বীণার রসনা-মূলে জন্মে কি কুধ্বনি ?কবে মন্দ-গন্ধ শ্বাস শ্বাসে ফুলেশ্বরীনলিনী ? সীতারে গর্ভে ধরিলা ধরণী ।দেব-যোনি মা তোমার ; কাল নাহি নাশেরূপ তাঁর ; তবু কাল করে কিছু ক্ষতি ।নব রস-সুধা কোথা বয়েসের হাসে ?কালে সুবর্ণের বর্ণ ম্লান, লো যুবতি!নব শশিকলা তুমি ভারত-আকাশে,নব-ফুল বাক্য-বনে, নব মধুমতী।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 156