কবিগুরু দান্তে | Kobiguru Dante Getting your Trinity Audio player ready... নিশান্তে সুবর্ণ-কান্তি নক্ষত্র যেমতি(তপনের অনুচর ) সুচারু কিরণেখেদায় তিমির-পুঞ্জে ; হে কবি, তেমতিপ্রভা তব বিনাশিল মানস-ভুবনেঅজ্ঞান!জনম তব পরম সুক্ষণে।নব কবি-কুল-পিতা তুমি, মহামতি,ব্রহ্মাণ্ডের এ সুখণ্ডে । তোমার সেবনেপরিহরি নিদ্রা পুনঃ জাগিলা ভারতী।দেবীর প্রসাদে তুমি পশিলা সাহসেসে বিষম দ্বার দিয়া আঁধার নরকে,যে বিষম দ্বার দিয়া, ত্যজি আশা,পশেপাপ প্রাণ, তুমি, সাধু, পশিলা পুলকে।যশের আকাশ হতে কভু কি হে খসে।এ নক্ষত্ৰ?কোন্ কীট কাটে এ কোরকে?-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 141