সংস্কৃত | Sanskrit Getting your Trinity Audio player ready... কাণ্ডারী-বিহীন তরি যথা সিন্ধু-জলেসহি বহু দিন ঝড়, তরঙ্গ-পীড়নে,লভে কূল কালে, মন্দ পবন-চালনে;সে সুদশা আজি তব সুভাগ্যের বলে,সংস্কৃত, দেব-ভাষা মানব-মণ্ডলে,সাগর-কল্লোল-ধ্বনি, নদের বদনে,বজ্রনাদ, কম্পবান্ বীণা-তার-গণে!রাজাশ্রম আজি তব ! উদয়-অচলে,কনক-উদয়াচলে, আবার, সুন্দরি,বিক্রম-অাদিত্যে তুমি হের লো হরষে,নব আদিত্যের রূপে ! পুৰ্ব্বে-রূপ ধরি,ফোট পুনঃ পুর্ব্বরূপে, পুনঃ পূৰ্ব্ব-রসেএত দিনে প্রভাতিল দুখ-বিভাবরী ;ফোট মনানন্দে হাসি মনের সরসে ।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 142