ভারত-ভূমি | Bharat Bhumi Getting your Trinity Audio player ready... কে না লোভে, ফণিনীর কুন্তলে যে মণিভূপতিত তারারূপে, নিশাকালে ঝলে ?কিন্তু কৃতান্তের দূত বিষদন্তে গণি,কে করে সাহস তারে কেড়ে নিতে বলে ?হায় লো ভারত-ভূমি! বৃথা স্বর্ণ-জলেধুইলা বরাঙ্গ তোর, কুরঙ্গ-নয়নি,বিধাতা ? রতন সিঁথি গড়ায়ে কৌশলে,সাজাইলা পোড়া ভাল তোর লো, যতনি!নহিস্ লো বিষময়ী যেমতি সাপিনী;রক্ষিতে অক্ষম মান প্রকৃত যে পতি ;পুড়ি কামানলে, তোরে করে লো অধীনী(হা ধিক্!) যবে যে ইচ্ছে, যে কামী দুৰ্ম্মতি!কার শাপে তোর তরে, ওলো অভাগিনি,চন্দন হইল বিষ;সুধা তিত অতি ?-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 119