মধুকর | Modhukor Getting your Trinity Audio player ready... শুনি গুন গুন ধ্বনি তোর এ কাননে,মধুকর,এ পরাণ কাঁদে রে বিষাদে!ফুল-কুল-বধূ-দলে সাধিস্ যতনেঅনুক্ষণ,মাগি ভিক্ষা অতি মৃদু নাদে,তুমকী বাজায়ে যথা রাজার তোরণেভিখারী,কি হেতু তুই?ক মোরে,কি সাদেমোমের ভাণ্ডারে মধু রাখিস্ গোপনে,ইন্দ্র যথা চন্দ্রলোকে,দানব-বিবাদেসুধামৃত?এ আয়াসে কি সুফল ফলে?কৃপণের ভাগ্য তোর!কৃপণ যেমতিঅনাহারে,অনিদ্রায়,সঞ্চয়ে বিকলেবৃথা অর্থ;বিধি-বশে তোর সে দুর্গতি!গৃহ-চ্যুত করি তোরে,লুটি লয় বলেপর জন পরে তোর শ্রমের সঙ্গতি!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 133