বীর-রস | Bir Ros Getting your Trinity Audio player ready... ভৈরব-আকৃতি শূরে দেখিনু নয়নেগিরি-শিরে ; বায়ু-রথে, পূর্ণ ইরম্মদে,প্রলয়ের মেঘ যেন! ভীম শরাসনেধরি বাম করে বীর, মত্ত বীর-মদে,টঙ্কারিছে মুহুর্মুহুঃ,হুঙ্কারি ভীষণে,ব্যোমকেশ-সম কায়;ধরাতল পদে,রতন-মণ্ডিত শিরঃ ঠেকিছে গগনে,বিজলী-ঝলসা-রূপে উজলি জলদে।চাঁদের পরিধি,যেন রাহুর গরাসেঢালখান;ঊরু-দেশে অসি তীক্ষ্ণ অতি,চৌদিকে,বিবিধ অস্ত্র।সুধিনু তরাসে,—”কে এ মহাজন,কহ গিরি মহামতি?”আইল শব্দ বহি স্তব্ধ আকাশে—”বীর-রস এ বীবেন্দ্র,রস-কুল-পতি!”-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 89