আমরা | Amra Getting your Trinity Audio player ready... আকাশ-পরশী গিরি দমি গুণ-বলে,নিৰ্ম্মিল মন্দির যারা সুন্দর ভারতে ;তাদের সন্তান কি হে আমরা সকলে ?—আমরা,—দুর্ব্বল, ক্ষীণ, কুখ্যাত জগতে,পরাধীন, হা বিধাতঃ, আবদ্ধ শৃঙ্খলে?—কি হেতু নিবিল জ্যোতিঃ মণি, মরকতে,ফুটিল ধুতুরা ফুল মানসের জলেনির্গন্ধে ? কে কবে মোরে ? জানিব কি মতেবামন দানব-কুলে, সিংহের ঔরসেশৃগাল কি পাপে মোরা কে কবে আমারে?রে কাল, পূরিবি কি রে পুনঃ নব রসেরস-শূন্য দেহ তুই ? অমৃত-আসারেচেতাইবি মৃত-কল্পে ? পুনঃ কি হরষে,শুক্লকে ভারত-শশী ভাতিবে সংসারে ?-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 78