ঝর্ণা | Jhorna Getting your Trinity Audio player ready... ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা! অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,তনু ভরি’ যৌবন, তাপসী অপর্ণা! ঝর্ণা!পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু| মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে, চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা! ঝর্ণা!এস তৃষার দেশে এস কলহাস্যে –গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে, ধূসরের ঊষরের কর তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত;ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণা; ঝর্ণা!শৈলের পৈঠৈয় এস তনুগত্রী!পাহাড়ে বুক-চেরা এস প্রেমদাত্রী! পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো, হরিচরণ-চ্যুতা গঙ্গার প্রায় গো,স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা! ঝর্ণা!মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজেওলো চঞ্চলা ! তোর পথ হল ছাওয়া যে! মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে; মেখলায়, মরি মরি, রামধনু ঝলকেতুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা ঝর্ণা!-সত্যেন্দ্রনাথ দত্ত Post Views: 171