করবী | Korobi Getting your Trinity Audio player ready... দূর হতে আমি গোলাপেরি মত ঠিকতবু আমোদিত করিতে পারিনা দিক।। গোলাপেরি মত অতুলন মম হাসিতুব হায় অলি ফিরে যায় কাছে আসি।। পথের প্রান্তে ফুটে আছি অহরহগোলাপের মত রচিতে পারি নে মোহ।। ভালোবাসা মোর রাখি নি কাটায় ঘিরেসুলভ প্রেমের দুর্দশা তাই কিরে।। গোলাপের মত কন্টকী নই শুধুতাই কি এ বুকে জমে না গোলাপী মধু।।-সত্যেন্দ্রনাথ দত্ত Post Views: 173