সন্ধ্যায় | sandhyay Getting your Trinity Audio player ready... ওগো তুমি, অমনি সন্ধ্যার মতো হও।সুদূর পশ্চিমাচলে কনক-আকাশতলে অমনি নিস্তব্ধ চেয়ে রও।অমনি সুন্দর শান্ত অমনি করুণ কান্ত অমনি নীরব উদাসিনী,ওইমতো ধীরে ধীরে আমার জীবনতীরে বারেক দাঁড়াও একাকিনী।জগতের পরপারে নিয়ে যাও আপনারে দিবসনিশার প্রান্তদেশে।থাক্ হাস্য-উৎসব, না আসুক কলরব সংসারের জনহীন শেষে।এস তুমি চুপে চুপে শ্রান্তিরূপে নিদ্রারূপে, এস তুমি নয়ন-আনত।এস তুমি ম্লান হেসে দিবাদগ্ধ আয়ুশেষে মরণের আশ্বাসের মতো।আমি শুধু চেয়ে থাকি অশ্রুহীন শ্রান্ত-আঁখি, পড়ে থাকি পৃথিবীর ‘পরে–খুলে দাও কেশভার, ঘনস্নিগ্ধ অন্ধকার মোরে ঢেকে দিক স্তরে স্তরে।রাখো এ কপালে মম নিদ্রার আবেশ-সম হিমস্নিগ্ধ করতলখানি।বাক্যহীন স্নেহভরে অবশ দেহের ‘পরে অঞ্চলের প্রান্ত দাও টানি।তার পরে পলে পলে করুণার অশ্রুজলে ভরে যাক নয়নপল্লব।সেই স্তব্ধ আকুলতা গভীর বিদায়ব্যথা কায়মনে করি অনুভব।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 130