ওগো পথিক দিনের শেষে | ogo pothik diner sheshe Getting your Trinity Audio player ready... “ওগো পথিক দিনের শেষেযাত্রা তোমার সে কোন্ দেশে, এ পথ গেছে কোন্খানে?” “কে জানে ভাই, কে জানে।চন্দ্রসূর্য-গ্রহতারারআলোক দিয়ে প্রাচীর-ঘেরা আছে যে এক নিকুঞ্জবন নিভৃতে,চরাচরের হিয়ার কাছেতারি গোপন দুয়ার আছে সেইখানে ভাই, করব গমন নিশীথে।” “ওগো পথিক, দিনের শেষেচলেছ যে এমন বেশে কে আছে বা সেইখানে?” “কে জানে ভাই, কে জানে।বুকের কাছে প্রাণের সেতারগুঞ্জরি নাম কহে যে তার, শুনেছিলাম জোৎস্নারাতের স্বপনে।অপূর্ব তার চোখের চাওয়া,অপূর্ব তার গায়ের হাওয়া, অপূর্ব তার আসা-যাওয়া গোপনে।” “ওগো পথিক, দিনের শেষেচলেছ যে এমন হেসে, কিসের বিলাস সেইখানে?” “কে জানে ভাই, কে জানে।জগৎজোড়া সেই সে ঘরেকেবল দুটি মানুষ ধরে আর সেখানে ঠাঁই নাহি তো কিছুরি;সেথা মেঘের কোণে কোণেকেবলি দেখি ক্ষণে ক্ষণে একটি নাচে আনন্দময় বিজুরি।” “ওগো পথিক, দিনের শেষেচলেছ যে,কেই বা এসে, পথ দেখাবে সেইখানে?” “কে জানে গো, কে জানে।শুনেছি সেই একটি বাণীপথ দেখাবার মন্ত্রখানি, লেখা আছে সকল আকাশ-মাঝে গো;সে মন্ত্র এই প্রাণের পারেঅনাহত বীণার তারে গভীর সুরে বাজে সকাল-সাঁঝে গো।”– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 129