পারস্যে জন্মদিনে | parosye jonmodine Getting your Trinity Audio player ready... ইরান, তোমার যত বুলবুলতোমার কাননে যত আছে ফুল বিদেশী কবির জন্মদিনেরে মানি শুনাল তাহার অভিনন্দনবাণী।ইরান, তোমার বীর সন্তান,প্রণয়-অর্ঘ্য করিয়াছে দান আজি এ বিদেশী কবির জন্মদিনে, আপনার বলি নিয়েছে তাহারে চিনে।ইরান, তোমার সম্মানমালেনব গৌরব বহি নিজ ভালে সার্থক হল কবির জন্মদিন। চিরকাল তারি স্বীকার করিয়া ঋণ তোমার ললাটে পরানু এ মোর শ্লোক, — ইরানের জয় হ’ক। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 166