দুয়োরানী | duyorani Getting your Trinity Audio player ready... ইচ্ছে করে মা, যদি তুই হতিস দুয়োরানী!ছেড়ে দিতে এমনি কি ভয় তোমার এ ঘরখানি।ঐখানে ঐ পুকুরপারেজিয়ল গাছের বেড়ার ধারেও যেন ঘোর বনের মধ্যে কেউ কোত্থাও নেই।ঐখানে ঝাউতলা জুড়েবাঁধব মোরা ছোট্ট কুঁড়ে,শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকব দুজনেই।বাঘ ভাল্লুক অনেক আছেআসবে না কেউ তোমার কাছে,দিনরাত্তির কোমর বেঁধেথাকব পাহারাতে।রাক্ষসেরা ঝোপে ঝাড়েমারবে উঁকি আড়ে আড়েদেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে।আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দ্বারেঅমনি যত বনের হরিণ আসবে সারে সারে।শিংগুলি সব আঁকাবাঁকা,গায়েতে দাগ চাকা চাকা,লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে।ওরা সবাই আমায় বোঝে,করবে না ভয় একটুও যে,হাত বুলিয়ে দেব গায়ে, বসবে কাছে ঘেঁষে।ফলসা-বনে গাছে গাছেফল ধরে মেঘ করে আছে,ঐখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে।শালিখরা সব মিছিমিছিলাগিয়ে দেবে কিচিমিচি,কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে।দিন ফুরোবে, সাঁজের আঁধার নামবে তালের গাছে।তখন এসে ঘরের কোণে বসব কোলের কাছে।থাকবে না তোর কাজ কিছু তো,রইবে না তোর কোনো ছুতো,রূপ-কথা তোর বলতে হবে রোজই নতুন করে।সীতার বনবাসের ছড়াসবগুলি তোর আছে পড়া;সুর করে তাই আগাগোড়া গাইতে হবে তোরে।তার পরে যেই অশথবনেডাকবে পেঁচা, আমার মনেএকটুখানি ভয় করবে রাত্রি নিষুত হলে।তোমার বুকে মুখটি গুঁজেঘুমেতে চোখ আসবে বুজেতখন আবার বাবার কাছে যাস নে যেন চলে! – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 151