ARTPOET.IN

যখন জলের কল | jokhon joler kol

Getting your Trinity Audio player ready...

যখন জলের কল

       হয়েছিল পলতায়

সাহেবে জানালো খুদু,

       ভরে দেবে জল তায়।

   ঘড়াগুলো পেত যদি

   শহরে বহাত নদী,

পারেনি যে সে কেবল

       কুমোরের খলতায়।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top