যখন ছিলেম পথেরই মাঝখানে | jokhon chhilen potheri majhkhane Getting your Trinity Audio player ready... যখন ছিলেম পথেরই মাঝখানে মনটা ছিল কেবল চলার পানেবোধ হত তাই, কিছুই তো নাই কাছে– পাবার জিনিস সামনে দূরে আছে।লক্ষ্যে গিয়ে পৌঁছব এই ঝোঁকে সমস্ত দিন চলেছি এক-রোখে।দিনের শেষে পথের অবসানে মুখ ফিরে আজ তাকাই পিছু-পানে।এখন দেখি পথের ধারে ধারে পাবার জিনিস ছিল সারে সারে–সামনে ছিল যে দূর সুমধুর পিছনে আজ নেহারি সেই দূর।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 30