না বাঁচাবে আমায় যদি | na bachabe amay jodi Getting your Trinity Audio player ready... না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?কিসের তরে এই আয়োজন এমন কলরবে?অগ্নিবাণে তূণ যে ভরা,চরণভরে কাঁপে ধরা, জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে।বক্ষ আমার এমন ক’রে বিদীর্ণ যে করউৎস যদি না বাহিরায় হবে কেমনতরো?এই যে আমার ব্যথার খনিজোগাবে ওই মুকুটমণি– মরণ-দুখে জাগাব মোর জীবন-বল্লভে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 108