না বুঝেও আমি বুঝেছি তোমারে | na bujheo ami bujhechhi tomare Getting your Trinity Audio player ready... না বুঝেও আমি বুঝেছি তোমারে কেমনে কিছু না জানি। অর্থের শেষ পাই না, তবুও বুঝেছি তোমার বাণী।নিশ্বাসে মোর নিমেষের পাতেচেতনা বেদনা ভাবনাআঘাতেকে দেয় সর্বশরীরে ও মনে তব সংবাদ আনি। না বুঝেও আমি বুঝেছি তোমারে কেমনে কিছু না জানি।তব রাজত্ব লোক হতে লোকেসে বারতা আমি পেয়েছি পলকে,হৃদি-মাঝে যবে হেরেছি তোমার বিশ্বের রাজধানী। না বুঝেও আমি বুঝেছি তোমারে কেমনে কিছু না জানি।আপনার চিতে নিবিড় নিভৃতেযেথায় তোমারে পেয়েছি জানিতেসেথায় সকলি স্থির নির্বাক্ ভাষা পরাস্ত মানি। না বুঝেও আমি বুঝেছি তোমারে কেমনে কিছু না জানি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 99