আজি গন্ধবিধুর সমীরণে | aji gondhobidhur somirone Getting your Trinity Audio player ready... আজি গন্ধবিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে। আজি ক্ষুব্ধ নীলাম্বর-মাঝে এ কী চঞ্চল ক্রন্দন বাজে। সুদূর দিগন্তের সকরুণ সংগীত লাগে মোর চিন্তায় কাজে– আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে। ওগো জানি না কী নন্দনরাগে সুখে উৎসুক যৌবন জাগে। আজি আম্রমুকুলসৌগন্ধ্যে, নব- পল্লব-মর্মর ছন্দে, চন্দ্র-কিরণ-সুধা-সিঞ্চিত অম্বরে অশ্রু-সরস মহানন্দে আমি পুলকিত কার পরশনে গন্ধবিধুর সমীরণে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 137