আজি জন্মবাসরের বক্ষ ভেদ করি | aji jonmobasorer bokkho bhed kori Getting your Trinity Audio player ready... আজি জন্মবাসরের বক্ষ ভেদ করিপ্রিয়মৃত্যুবিচ্ছেদের এসেছে সংবাদ;আপন আগুনে শোক দগ্ধ করি দিল আপনারেউঠিল প্রদীপ্ত হয়ে।সায়াহ্নবেলার ভালে অস্তসূর্য দেয় পরাইয়ারক্তোজ্জল মহিমার টিকা,স্বর্ণময়ী করে দেয় আসন্ন রাত্রির মুখশ্রীরে,তেমনি জ্বলন্ত শিখা মৃত্যু পরাইল মোরেজীবনের পশ্চিমসীমায়।আলোকে তাহার দেখা দিলঅখন্ড জীবন, যাহে জন্মমৃত্যু এক হয়ে আছে;সে মহিমা উদ্বারিল যাহার উজ্জ্বল অমরতাকৃপণ ভাগ্যের দৈন্যে দিনে দিনে রেখেছিল ঢেকে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 141