সেইদিন এই মাঠ স্তব্ধহবে নাকো জানি—এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন—সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আ ঝরে ! আমি চলে যাব ব ’লে চালতাফুল কি অর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
চারি দিকে শান্ত বাতি—ভিজে গন্ধ—মৃদু কলরব; খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে; পৃথিবীর এই গল্প বেঁচে রবে চিরকাল; এশিরিয়া ধুলো আজ—বেবিলন ছাই হয়ে আছে ।