সূর্য কখন | Shurjo Kokhon Getting your Trinity Audio player ready... সূর্য কখন পশ্চিমে ঢ’লে মশালের মত ভেঙেলাল হয়ে উঠে সমুদ্দুরের ভিতরে নিভছে গিয়ে;সে যে রোজ নেভে সকলেই জানে, তবুআজো ডুবে যায় সময়মতন সকলের অজানিতে।নারী সাপ যখ বণিক ভিখিরী পিশাচ সকলে মিলেভোরবেলা থেকে মনের সূর্যনগরীর আলো খুঁজেপথের প্রমাণ সূর্যের ত্বকে রক্তে ঘুরছে কী যে।শিশুর মতন বানানের ভুলে মহাজীবনের ভাষাআধো শিখে আধো শেখার প্রয়াসে পরস্পরকে তারাদেখেছে কঠিন সিঁড়িকাটাপথে;- নরকের সিঁড়িএঁকে বেঁকে ঘুরে বীতবর্ষণ কৃষ্ণ মেঘের মতনীলিমায় দূরে কোথায় মিশেছে। মানবহৃদয় তাকেপেতে চায় প্রেমে আর অনুমানে; ধূলো হাড় ঊর্ণায়ডাঙা বন্দরে চোরা নগরের রক্তনদীর ঢেউয়েজেনে নিতে চায় কি সে ইতিহাসঠাসা বেদনার থেকেএ সিঁড়ি জেগেছে,- কোথায় গিয়েছে,- এত কঙ্কাল খুলিএত আবছায়া ফেনিল সাগর- জ্ঞান প্রেম প্রাণ একেঘিরে আছে কেন; নরনারীদের নিরাশাসূচক মুখেকেন তবু আসে ভালো প্রভাতের মতন বিচ্ছুরণ?মুখে ভুল ভাষা পুরুষ নারীর; হৃদয়ের কোলাহলেকি কাম কারণ-কর্দম? তবুও নদীর রক্ত জল।সময় এখন মরুভূমি; সীমাঃ মৃগতৃষ্ণার মত,পান্থ বানাল মানুষ তোমাকে;- তোমার সাধনা গতি প্রাণনার ঢেরহাড়গোড় ভেঙে প’ড়ে থাকে, তবু, মানবেতিহাস মানেআরো আলোকিত চেতনার স্বাদ;- মনের সূর্যনগরী জ্ঞানের কাছেপ্রেমের নিজের নিবেদন;- তাই মহাঅঘটনে কালোইতিহাসরাত গ্রহণ মুক্ত সূর্যের মত আলো।-জীবনানন্দ দাশ Post Views: 147