সীতাদেবী | Sitadebi Getting your Trinity Audio player ready... অনুক্ষণ মনে মোর পড়ে তব কথা,বৈদেহি! কখন দেখি, মুদিত নয়নে,একাকিনী তুমি, সতি, অশোক-কাননে,চারি দিকে চেড়ীবৃন্দ, চন্দ্রকলা যথাআচ্ছন্ন মেঘের মাঝে ! হায়, বহে বৃথাপদ্মাক্ষি, ও চক্ষুঃ হতে অশ্রু-ধারা ঘনে !কোথা দাশরথি শূর কোথা মহারথীদেবর লক্ষ্মণ, দেবি, চিরজয়ী রণে ?কি সাহসে, সুকেশিনি, হরিল তোমারেরাক্ষস ? জানে না মূঢ়, কি ঘটিবে পরে !রাহু-গ্রহ-রূপ ধরি বিপত্তি আঁধারেজ্ঞান-রবি, যবে বিধি বিড়ম্বণ করে !মজিবে এ রক্ষোবংশ, খ্যাত ত্রিসংসারে,ভূকম্পণে, দ্বীপ যথা অতল সাগরে !-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 155