১

এ হরি সুন্দর   এ হরি সুন্দর

তেরো চরণপর   সির নাবেঁ।

সেবক জনকে   সেব সেব পর

প্রেমী জনাঁকে   প্রেম প্রেম পর

দুঃখী জনাঁকে   বেদন বেদন

সুখী জনাঁকে   আনন্দ এ।

বনা-বনামেঁ   সাঁবল সাঁবল

গিরি-গিরিমেঁ   উন্নিত উন্নিত

সলিতা-সলিতা   চঞ্চল চঞ্চল

সাগর-সাগর গম্ভীর এ।

চন্দ্র সূরজ বরৈ   নিরমল দীপা

তেরো জগমন্দির   উজার এ।

 

               ১

এ হরি সুন্দর, এ হরি সুন্দর,

মস্তক নমি তব চরণ-‘পরে।

সেবক জনের সেবায় সেবায়,

প্রেমিক জনের প্রেমমহিমায়,

দুঃখী জনের বেদনে বেদনে,

সুখীর আনন্দে সুন্দর হে,

মস্তক নমি তব চরণ-‘পরে।

কাননে কাননে শ্যামল শ্যামল,

পর্বতে পর্বতে উন্নত উন্নত,

নদীতে নদীতে চঞ্চল চঞ্চল,

সাগরে সাগরে গম্ভীর হে,

মস্তক নমি তব চরণ-‘পরে।

চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ–

তব জগমন্দির উজল করে,

মস্তক নমি তব চরণ-‘পরে।

 

               ২

বাদৈ বাদৈ রম্যবীণা বাদৈ–

     অমল কমল বিচ

উজল রজনী বিচ

     কাজর ঘন বিচ

নিশ আধিয়ারা বিচ

     বীণ রণন সুনায়ে।

বাদৈ বাদৈ রম্যবীণা বাদৈ॥

 

               ২

     বাজে বাজে রম্যবীণা বাজে–

অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী-মাঝে,

কাজলঘন-মাঝে নিশি-আঁধার-মাঝে,

কুসুমসুরভি-মাঝে বীণরণন শুনি যে

     প্রেমে প্রেমে বাজে॥

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago