শিখ ভজন | shikh bhojon Getting your Trinity Audio player ready... ১এ হরি সুন্দর এ হরি সুন্দরতেরো চরণপর সির নাবেঁ।সেবক জনকে সেব সেব পরপ্রেমী জনাঁকে প্রেম প্রেম পরদুঃখী জনাঁকে বেদন বেদনসুখী জনাঁকে আনন্দ এ।বনা-বনামেঁ সাঁবল সাঁবলগিরি-গিরিমেঁ উন্নিত উন্নিতসলিতা-সলিতা চঞ্চল চঞ্চলসাগর-সাগর গম্ভীর এ।চন্দ্র সূরজ বরৈ নিরমল দীপাতেরো জগমন্দির উজার এ। ১এ হরি সুন্দর, এ হরি সুন্দর,মস্তক নমি তব চরণ-‘পরে।সেবক জনের সেবায় সেবায়,প্রেমিক জনের প্রেমমহিমায়,দুঃখী জনের বেদনে বেদনে,সুখীর আনন্দে সুন্দর হে,মস্তক নমি তব চরণ-‘পরে।কাননে কাননে শ্যামল শ্যামল,পর্বতে পর্বতে উন্নত উন্নত,নদীতে নদীতে চঞ্চল চঞ্চল,সাগরে সাগরে গম্ভীর হে,মস্তক নমি তব চরণ-‘পরে।চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ–তব জগমন্দির উজল করে,মস্তক নমি তব চরণ-‘পরে। ২বাদৈ বাদৈ রম্যবীণা বাদৈ– অমল কমল বিচউজল রজনী বিচ কাজর ঘন বিচনিশ আধিয়ারা বিচ বীণ রণন সুনায়ে।বাদৈ বাদৈ রম্যবীণা বাদৈ॥ ২ বাজে বাজে রম্যবীণা বাজে–অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী-মাঝে,কাজলঘন-মাঝে নিশি-আঁধার-মাঝে,কুসুমসুরভি-মাঝে বীণরণন শুনি যে প্রেমে প্রেমে বাজে॥– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 140