যা দেবে তা দেবে তুমি | ja debe ta debe tumi Getting your Trinity Audio player ready... যা দেবে তা দেবে তুমি আপন হাতেএই তো তোমার কথা ছিল আমার সাথে।তাই তো আমার অশ্রুজলেতোমার হাসির মুক্তা ফলে,তোমার বীণা বাজে আমার বেদনাতে।যা-কিছু দাও, দাও যে তুমি আপন হাতে।পরের কথায় চলতে পথে ভয় করি যে।জানি আমার নিজের মাঝে আছ নিজে।ভুল আমারে বারে বারেভুলিয়ে আনে তোমার দ্বারে,আপনমনে চলি গো তাই দিনে রাতে।যা-কিছু দাও, দাও যে তুমি আপন হাতে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 73