রবীন্দ্রনাথ ঠাকুর

যদি প্রেম দিলে না প্রাণে | jodi prem dile na prane

যদি       প্রেম দিলে না প্রাণে

কেন      ভোরের আকাশ ভরে দিলে

                          এমন গানে গানে।

         কেন     তারার মালা গাঁথা,

         কেন     ফুলের শয়ন পাতা,

কেন    দখিন-হাওয়া গোপন কথা

                         জানায় কানে কানে।

 

         যদি          প্রেম দিলে না প্রাণে

কেন    আকাশ তবে এমন চাওয়া

                         চায় এ মুখের পানে।

         তবে         ক্ষণে ক্ষণে কেন

         আমার হৃদয় পাগলহেন,

তরী    সেই সাগরে ভাসায়, যাহার

                         কূল সে নাহি জানে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago