যদি প্রেম দিলে না প্রাণে | jodi prem dile na prane Getting your Trinity Audio player ready... যদি প্রেম দিলে না প্রাণেকেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে। কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা,কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে। যদি প্রেম দিলে না প্রাণেকেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে। তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগলহেন,তরী সেই সাগরে ভাসায়, যাহার কূল সে নাহি জানে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 36