ডানা ভেঙে ঘুরে-ঘুরে প’ড়ে গেলো ঘাসের উপর;
কে তার ভেঙেছে ডানা জানে না সে ;- আকাশের ঘরে
কোনোদিন-কোনোদিন আর তার হবে না প্রবেশ ?
জানে না সে; কোনো-এক অন্ধকার হিম নিরুদ্দেশ
ঘনায়ে এসেছে তার ? জানে না সে, আহা,
সে যে আর পাখি নয়- রঙ নয়- তাহা
জানে না সে; ঈর্ষা নয়- হিংসা নয়- বেদনা নিয়েছে তারে কেড়ে!
সাধ নয়- স্বপ্ন নয়- একবার দুই ডানা ঝেড়ে
বেদনারে মুছে ফেলে দিতে চায় ; – রুপালি বৃষ্টির গান, রৌদ্রের অাস্বাদ
মুছে যায় শুধু তার,- মুছে যায় বেদনারে মুছিবার সাধ।

-জীবনানন্দ দাশ

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago