ইমনকল্যাণ

 

তুমি    সন্ধ্যার মেঘ শান্ত সুদূর

         আমার সাধের সাধনা,

মম      শূন্য-গগন-বিহারী!

আমি    আপন মনের মাধুরী মিশায়ে

         তোমারে করেছি রচনা–

তুমি    আমারি যে তুমি আমারি,

মম      অসীম-গগন-বিহারী!

 

মম      হৃদয়-রক্ত-রঞ্জনে তব

         চরণ দিয়েছি রাঙিয়া,

অয়ি     সন্ধ্যা-স্বপন-বিহারী!

তব     অধর এঁকেছি সুধাবিষে মিশে

         মম সুখদুঃখ ভাঙিয়া–

তুমি    আমারি যে তুমি আমারি

মম      বিজন-জীবন-বিহারী!

 

মম      মোহের স্বপন-অঞ্জন তব

         নয়নে দিয়েছি পরায়ে

অয়ি     মুগ্ধ-নয়ন-বিহারী!

মম      সংগীতে তব অঙ্গে অঙ্গে

         দিয়েছি জড়ায়ে জড়ায়ে–

তুমি    আমারি যে তুমি আমারি,

মম      জীবন-মরণ-বিহারী!

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago