তুমি সর্বাশ্রয়, এ কি শুধু শূন্যকথা?

ভয় শুধু তোমা-‘পরে বিশ্বাসহীনতা

হে রাজন।

     লোকভয়? কেন লোকভয়

লোকপাল? চিরদিবসের পরিচয়

কোন্‌ লোক সাথে?

রাজভয় কার তরে

হে রাজেন্দ্র? তুমি যার বিরাজ’ অন্তরে

লভে সে কারার মাঝে ত্রিভুবনময়

তব ক্রোড়, স্বাধীন সে বন্দিশালে।

মৃত্যুভয়

কী লাগিয়া হে অমৃত? দু দিনের প্রাণ

লুপ্ত হলে তখনি কি ফুরাইবে দান–

এত প্রাণদৈণ্য, প্রভু, ভাণ্ডারেতে তব?

সেই অবিশ্বাসে প্রাণ আঁকড়িয়া রব?

কোথা লোক, কোথা রাজা, কোথা ভয় কার!

তুমি নিত্য আছ, আমি নিত্য সে তোমার।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

2 days ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

2 days ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

2 days ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

2 days ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

3 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

4 days ago