ভোরাই | Bhorai Getting your Trinity Audio player ready... ভোর হল রে, ফর্সা হ’ল, দুল্ ল ঊষার ফুল-দোলা !আন্ কো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই-তোলা !জাগলো সাড়া নিদ্ মহলে, অ-থই নিথর পাথার-জলে–আলপনা দ্যায় আল্ তো বাতাস,ভোরাই সুরে মন ভোলা !ধানের ক্ষেতের সব্ জে কে আজ সোহাগ দিয়ে ছুপিয়েছে !সেই সোহাগের একটু পরাগ টোপর-পানায় টুপিয়েছে !আলোর মাঠের কোল ভরেছে, অপরাজিতার রং ধরেছে–নীল-কাজলের কাজল-লতা আস্ মানে চোখ ডুবিয়ে যে |কল্পনা আজ চলছে উড়ে হাল্ কা হাওয়ায় খেল্ খেলে !পাপ্ ড়ি-ওজন পান্ সি কাদের সেই হাওয়াতেই পালপেলে !মোতিয়া মেঘের চামর পিঁজে পায়রা ফেরে আলোয় ভিজেপদ্মফুলের অঞ্জলি যে আকাশ-গাঙে যায় ঢেলে !পূব্ গগনে থির নীলিমা ভুলিয়েছে মন ভুলিয়েছে !পশ্চিমে মেঘ মেলছে জটা–সিংহ কেশর ফুলিয়েছে !হাঁস চলেছে আকাশ-পথে, হাস্ ছে কারা পুষ্প-রথে,–রামধনু-রং আঁচলা তাদের আলো-পাথার দুলিয়েছে !শিশির-কণায় মানিক ঘনায়, দূর্বাদলে দীপ জ্বলে !শীতল শিথিল শিউলী-বোটায় সুপ্ত শিশুর ঘুম টলে |আলোর জোয়ার উঠছে বেড়ে গন্ধ-ফুলের স্বপন কেড়ে,বন্ধ চোখের আগল ঠেলে রঙের ঝিলিক্ ঝল্ মলে !নীলের বিথার নীলার পাথার দরাজ এ যে দিল্ খোলা !আজ কি উচিত ডঙ্কা দিয়ে ঝাণ্ডা নিয়ে ঝড় তোলা ?ফির্ ছে ফিঙে দুলিয়ে ফিতে; বোল ধরেছে বুল্ বুলিতে !গুঞ্জনে আর কূজন-গীতে হর্ষে ভূবন হর্ বোলা !-সত্যেন্দ্রনাথ দত্ত Post Views: 185