ভাবিছ যে ভাবনা একা-একা

দুয়ারে বসি চুপে চুপে,

সে যদি সম্মুখে দিত দেখা

মূর্তি ধরি কোনো রূপে–

হয়তো দেখিতাম শুকতারা

                                      দিবস পার হয়ে দিশাহারা

                                      এসেছে সন্ধ্যার কিনারাতে

                                                সাঁঝের তারাদের দলে,

                                      উদাস স্মৃতিভরা আঁখিপাতে

                                                উষার হিমকণা জলে।

হয়তো দেখিতাম বাদলে যে

শ্রাবণে এনেছিল বাণী

শরতে জলভার এল ত্যেজে

                   শুভ্র সেই মেঘখানি।

                             চলে সে সন্ন্যাসী দিশে দিশে

                             রবির আলোকের পিয়াসী সে,

                             আকাশ আপনারি লিপি লিখে

                                      পড়িতে দিল যেন তারে,

                             সে তাই চেয়ে চেয়ে অনিমিখে

                                      বুঝিতে বুঝি নাহি পারে।

হয়তো দেখিতাম রজনীতে

                   সে যেন সুরহারা বীণা

বিজন দীপহীন দেহলিতে

                   মৌন-মাঝে আছে লীনা।

                             একদা বেজেছিল যে রাগিণী

                             তারে সে ফিরে যেন নিল চিনি

                             তারার কিরণের কম্পনে

                                                নীরব আকাশের মাঝে,

                             সুদূর সুরসভা-অঙ্গনে

                                                সুরের স্মৃতি যেথা বাজে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago