ভাবিনী | bhabini Getting your Trinity Audio player ready... ভাবিছ যে ভাবনা একা-একাদুয়ারে বসি চুপে চুপে,সে যদি সম্মুখে দিত দেখামূর্তি ধরি কোনো রূপে–হয়তো দেখিতাম শুকতারা দিবস পার হয়ে দিশাহারা এসেছে সন্ধ্যার কিনারাতে সাঁঝের তারাদের দলে, উদাস স্মৃতিভরা আঁখিপাতে উষার হিমকণা জলে।হয়তো দেখিতাম বাদলে যেশ্রাবণে এনেছিল বাণীশরতে জলভার এল ত্যেজে শুভ্র সেই মেঘখানি। চলে সে সন্ন্যাসী দিশে দিশে রবির আলোকের পিয়াসী সে, আকাশ আপনারি লিপি লিখে পড়িতে দিল যেন তারে, সে তাই চেয়ে চেয়ে অনিমিখে বুঝিতে বুঝি নাহি পারে।হয়তো দেখিতাম রজনীতে সে যেন সুরহারা বীণাবিজন দীপহীন দেহলিতে মৌন-মাঝে আছে লীনা। একদা বেজেছিল যে রাগিণী তারে সে ফিরে যেন নিল চিনি তারার কিরণের কম্পনে নীরব আকাশের মাঝে, সুদূর সুরসভা-অঙ্গনে সুরের স্মৃতি যেথা বাজে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 61