ওগো বৈতরণী,

তরল খড়্গের মতো ধারা তব, নাই তার ধ্বনি,

নাই তার তরঙ্গভঙ্গিমা;

নাই রূপ, নাই স্পর্শ, ছন্দে তার নাই কোনো সীমা;

অমাবস্যা রজনীর

সুপ্তি সুগম্ভীর

মৌনী প্রহরের মতো

নিরাকার পদচারে শূন্যে শূন্যে ধায় অবিরত।

প্রাণের অরণ্যতট হতে

দণ্ড পল খসে খসে পড়ে তব অন্ধকারস্রোতে।

রূপের না থাকে চিহ্ন, নাহি থাকে বর্ণের বর্ণনা,

বাণীর না থাকে এক কণা।

 

ওগো বৈতরণী,

কতবার খেয়ার তরণী

এসেছিল এই ঘাটে আমার এ বিশ্বের আলোতে।

নিয়ে গেল কালহীন তোমার কালোতে

কত মোর উৎসবের বাতি,

আমার প্রাণের আশা, আমার গানের কত সাথি,

দিবসেরে রিক্ত করি, তিক্ত করি, আমার রাত্রিরে।

সেই হতে চিত্ত মোর নিয়েছে আশ্রয় তব তীরে।

 

ওগো বৈতরণী,

অদৃশ্যের উপকূলে থেমে গেছে যেথায় ধরণী

সেথায় নির্জনে

দেখি আমি আপনার মনে

তোমার অরূপতলে সব রূপ পূর্ণ হয়ে ফুটে,

সব গান দীপ্ত হয়ে উঠে

শ্রবণের পরপারে

তব নিঃশব্দের কণ্ঠহারে।

যে সুন্দর বসেছিল মোর পাশে এসে

ক্ষণিকের ক্ষীণ ছদ্মবেশে,

যে চিরমধুর

দ্রুতপদে চলে গেল নিমেষের বাজায়ে নূপুর

প্রলয়ের অন্তরালে গাহে তারা অনন্তের সুর।

চোখের জলের মতো

একটি বর্ষণে যারা হয়ে গেছে গত,

চিত্তের নিশীথ রাত্রে গাঁথে তারা নক্ষত্রমালিকা–

অনির্বাণ আলোকেতে সাজায় অক্ষয় দীপালিকা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago