বেঁটেছাতাওয়ালি | bata chata wali Getting your Trinity Audio player ready... ও আমার বেঁটেছাতাওয়ালি, বৃথাই সময় তুই খোয়ালি। বাদল থামিল যবে ভাবিনু সুযোগ হবে, তখন কেন গো বেলা পোয়ালি। মেঘ করে গুরুগুরু, প্রলয় হইবে শুরু– আকাশ হয়েছে ঘোর ধোঁয়ালি। ও আমার বেঁটেছাতাওয়ালি, তুই আসিলি না ব’লে দিন বৃথা গেল চলে– ধরণী চোখের জলে ধোয়ালি। ও আমার বেঁটেছাতাওয়ালি, ঝড়ের গাছের প্রায় দুঃখের ঝাপটায় মনটা মাটির পানে নোয়ালি॥ ও আমার বেঁটেছাতাওয়ালি, এত ক্ষণে এল রোদ, আরাম হতেছে বোধ– আকাশে সোনার কাঠি ছোঁয়ালি॥– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 293