ARTPOET.IN

ও আমার মন যখন জাগলি না রে | o amar mon jokhon jagli na re

Getting your Trinity Audio player ready...

ও আমার        মন যখন জাগলি না রে

     তোর         মনের মানুষ এল দ্বারে।

         তার              চলে যাবার শব্দ শুনে

                            ভাঙল রে ঘুম–

         ও তোর           ভাঙল রে ঘুম অন্ধকারে।

            মাটির ‘পরে আঁচল পাতি’

            একলা কাটে নিশীথ রাতি,

তার       বাঁশি বাজে আঁধার-মাঝে

                             দেখি না যে চক্ষে তারে।

ওরে       তুই যাহারে দিলি ফাঁকি

            খুঁজে তারে পায় কি আঁখি?

এখন       পথে ফিরে পাবি কি রে

                            ঘরের বাহির করলি যারে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top