বিদ্রোহী | bidrohi Getting your Trinity Audio player ready... পর্বতের অন্য প্রান্তে ঝর্ঝরিয়া ঝরে রাত্রিদিননির্ঝরিণী; এ মরুপ্রান্তে তৃষ্ণা হল শান্তিহীনপলাতকা মাধুর্যের কলস্বরে। শুধু ওই ধ্বনি তৃষিত চিত্তের যেন বিদ্যুতে খচিত বজ্রমণি বেদনায় দোলে বক্ষে। কৌতুকচ্ছুরিত হাস্য তারমর্মের শিরায় মোর তীব্রবেগে করিছে বিস্তারজ্বালাময় নৃত্যস্রোত। ওই ধ্বনি আমার স্বপনচঞ্চলিতে চাহে তার বঞ্চনায়। মূঢ়ের মতনভুলিব না তাহে কভু। জানিব মানিব নিঃসংশয়দুর্লভেরে মিলিবে না; করিব কঠোর বীর্যে জয়ব্যর্থ দুরাশারে মোর। চিরজন্ম দিব অভিশাপদয়ারিক্ত দুর্গমেরে। আশাহারা বিচ্ছেদের তাপদুঃসহ দাহনে তার দীপ্ত করি হানিব বিদ্রোহঅকিঞ্চন অদৃষ্টেরে। পুষিব না ভিক্ষুকের মোহ।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 116