পলাশ আনন্দমূর্তি | polash anondomurti Getting your Trinity Audio player ready... পলাশ আনন্দমূর্তি জীবনের ফাগুনদিনের,আজ এই সম্মানহীনেরদরিদ্র বেলায় দিলে দেখাযেথা আমি সাথিহীন একাউৎসবের প্রাঙ্গণ-বাহিরেশস্যহীন মরুময় তীরে।যেখানে এ ধরণীর প্রফুল্ল প্রাণের কুঞ্জ হতেঅনাদৃত দিন মোর নিরুদ্দেশ স্রোতেছিন্নবৃন্ত চলিয়াছে ভেসেবসন্তের শেষে।তবুও তো কৃপণতা নাই তব দানে,যৌবনের পূর্ণ মূল্য দিলে মোর দীপ্তিহীন প্রাণে,অদৃষ্টের অবজ্ঞারে কর নি স্বীকার —ঘুচাইলে অবসাদ তার;জানাইলে চিত্তে মোর লভি অনুক্ষণসুন্দরের অভ্যর্থনা, নবীনের আসে নিমন্ত্রণ।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 125