ARTPOET.IN

বাদশার মুখখানা | badshar mukhkhana

Getting your Trinity Audio player ready...

বাদশার মুখখানা

     গুরুতর গম্ভীর,

       মহিষীর হাসি নাহি ঘুচে;

কহিলা বাদশা-বীর,–

     ‘যতগুলো দম্ভীর

       দম্ভ মুছিব চেঁচে-পুঁছে।’

 

উঁচু মাথা হল হেঁট,

খালি হল ভরা পেট,

     শপাশপ্‌ পিঠে পড়ে বেত।

কভু ফাঁসি কভু জেল,

কভু শূল কভু শেল,

     কভু ক্রোক দেয় ভরা খেত।

 

মহিষী বলেন তবে,–

‘দম্ভ যদি না র’বে

     কী দেখে হাসিব তবে, প্রভু।’

বাদশা শুনিয়া কহে,–

‘কিছুই যদি না রহে

     হসনীয় আমি র’ব তবু।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

 
Scroll to Top