নামকরণ | namkoron Getting your Trinity Audio player ready... বাদলবেলায় গৃহকোণেরেশমে পশমে জামা বোনে,নীরবে আমার লেখা শোনে, তাই সে আমার শোনামণি।প্রচলিত ডাক নয় এ যেদরদীর মুখে ওঠে বেজে,পন্ডিতে দেয় নাই মেজে– প্রাণের ভাষাই এর খনি।সেও জানে আর জানি আমিএ মোর নেহাত পাগলামি–ডাক শুনে কাজ যায় থামি, কঙ্কণ ওঠে কনকনি।সে হাসে, আমিও তাই হাসি– জবাবে ঘটে না কোনো বাধা।অভিধান-বর্জিত ব’লে মানে আমাদের কাছে সাদা। কেহ নাহি জানে কোন্ খনে পশমের শিল্পের সাথেসুকুমার হাতের নাচনে নূতন নামের ধ্বনি গাঁথে শোনামণি, ওগো সুনয়নী।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 59