ARTPOET.IN

বহু কোটি যুগ পরে | bohu koti yug pore

Getting your Trinity Audio player ready...

বহু কোটি যুগ পরে

সহসা বাণীর বরে

জলচর প্রাণীদের

       কণ্ঠটা পাওয়া যেই

সাগর জাগর হল

       কতমতো আওয়াজেই।

তিমি ওঠে গাঁ গাঁ করে;

        চিঁ চিঁ করে চিংড়ি;

ইলিস বেহাগ ভাঁজে

       যেন মধু নিংড়ি;

শাঁখগুলো বাজে, বহে

       দক্ষিণে হাওয়া যেই;

গান গেয়ে শুশুকেরা

       লাগে কুচ-কাওয়াজেই।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top