ARTPOET.IN

বহিয়া হালকা বোঝা চলে যায় দিন | bohiya halka bojha chole jay din

Getting your Trinity Audio player ready...

বহিয়া হালকা বোঝা        চলে যায় দিন তার

অবকাশ দেয় না সে         কোনো দুশ্চিন্তার!

সম্বল কম বটে,             আছে বটে ঋণ দায়–

অনুরাগ নেই তবু           ভাগ্যের নিন্দায়।

পাড়া-প্রতিবেশীদের        কটুতম ভাষ্যে

নীরব জবাব তার            স্মিত ঔদাস্যে

জন্ম নেবার কালে           পেয়েছিল যৌতুক

        ভাঙাচোরা জীবনের

                বিদ্রূপে– কৌতুক।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top