প্রেমতত্ত্ব | premtotwo Getting your Trinity Audio player ready... নিঝর মিশেছে তটিনীর সাথে তটিনী মিশেছে সাগর-‘পরে,পবনের সাথে মিশিছে পবন চির-সুমধুর প্রণয়-ভরে!জগতে কেহই নাইকো একেলা, সকলি বিধির নিয়ম-গুণে,একের সহিত মিশিছে অপরে আমি বা কেন না তোমার সনে?দেখো, গিরি ওই চুমিছে আকাশে, ঢেউ-‘পরে ঢেউ পড়িছে ঢলি,সে কুলবালারে কে বা না দোষিবে, ভাইটিরে যদি যায় সে ভুলি!রবি-কর দেখো চুমিছে ধরণী, শশি-কর চুমে সাগর জল,তুমি যদি মোরে না চুম’, ললনা, এ-সব চুম্বনে কী তবে ফল?– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 88